সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬

টানা ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর। ছুটিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সংগঠনের মাসিক সভা সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮ মার্চ থেকে পুনরায় নিয়মিত আমদানিরপ্তানি কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দর কর্তৃপক্ষ দেয়া তথ্য অনুযায়ী, ১৭ মার্চ পর্যন্ত বন্দরের সিএন্ডএফ কার্যক্রম নিয়মিত চালু থাকবে। বর্তমানে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে আমদানিরপ্তানি প্রক্রিয়া সচল রাখা হয়েছে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, ছুটির কারণে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কিছু প্রশাসনিক কাজ সীমিত আকারে চলমান থাকবে।

এদিকে, বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়লেও ছুটির সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশ ওসি রাশেদুজ্জামান জানান, নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন। অর্থাৎ পর্যটন বা চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীদের ক্ষেত্রে এই বন্ধের কোনো প্রভাব পড়বে না এবং ইমিগ্রেশন বিভাগ তাদের নিয়মিত সেবা প্রদান অব্যাহত রাখবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More