৩০৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে পাবনা–৫ (সদর) আসনে ভোটার হিসেবে তিনি ভোট প্রদান করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচন কমিশন বিধান অনুযায়ী, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনের দিন নিজ এলাকার বাইরে ডিউটিতে থাকবেন কিংবা কারাবন্দি বা রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান।
এসএ