শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভোট দেয়ার অপরাধে স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভোট দেয়ার অপরাধে স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেওয়ায় ফেনীর বিবি জহুরা (৩২) নামে এক গৃহবধূকে তালাক দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জহুরার স্বামীর নাম ইসমাইল হোসেন কাওসার। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং একই এলাকার মৃত ইউসুফ হাজারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকার বুধবার বিকেলে জহুরাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন তার স্বামী কাওসার। কিন্তু ।আজ সকালে জহুরা ১মবার ভোটার হওয়ার উচ্ছ্বাসে তিন সন্তানকে সাথে নিয়ে ভোট দিয়ে আসেন। তখন কাওসার ঘুমিয়ে ছিলেন। বিকেলে রাস্তায় গিয়ে তিনি জানতে পারেন, তার স্ত্রী কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

এ খবর শুনে কাওসার ক্ষিপ্ত হয়ে জহুরাকে মৌখিকভাবে তিন তালাক দেন। তখন আশপাশের লোকজন এ নিয়ে ক্ষোভ জানিয়ে কাওসারকে মারধর করে আটকে রাখে।

একপর্যায়ে জনসমাগম বাড়তে থাকলে ঘরে যাওয়ার কথা বলে সে কৌশলে পালিয়ে যায়।

জানা যায়, ‘স্ত্রীকে দেওয়া মৌখিক তালাক ফিরিয়ে নেবেন’ এমন কথা বলে পালিয়ে যান ধর্মপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More