বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুমিল্লায় ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনে প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ভোট দিয়েছেন কুমিল্লা৪ আসনে প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে কুমিল্লা জেলার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার তিনি প্রয়োগ করেন।

ভোট দেয়া শেষে হাসনাত বলেন, আপনি যাকে ইচ্ছা ভোট দেন। আমরা আশা করি, সৌহার্দ্যসম্প্রীতি আপনারা বজায় রাখবেন। ভোটের কারণে কারো সাথে নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো সহিংসতা, শঙ্কা এগুলো থেকে মুক্ত থাকতে চাই। ভোট উৎসবের মতো, ভোট তো ভয়ের না। মানুষ যার যা ইচ্ছা, যাকে ইচ্ছা ভোট দেবে।’

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More