আনুষ্ঠানিকভাবে সারাদেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এখন চলছে ভোট গণনা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচন ব্যালট ও গণভোট ব্যালট আলাদা করা হবে। এরপর পৃথকভাবে ২ ধরনের ব্যালট গণনা করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী মৃত্যুর কারণে শেরপুর–৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ হাজার ২৩২ জন।
সারাদেশে ভোটগ্রহণ হয় ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে।
এসএ