সোমবার, এপ্রিল ৬, ২০২৬
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ মে, তফসিল ৮ এপ্রিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে এবং  তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি এবং একটি আসন পাবে স্বতন্ত্র সংসদ সদস্যরা। যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা কাউকে সমর্থন না দেয়, সেক্ষেত্রে ওই আসনও যুক্ত হবে ক্ষমতাসীনদের ভাগে।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যন্ত্র ব্যবহার করা হবে না। বর্তমানে ৩টি পৃথক প্রতিষ্ঠান ইভিএম নিয়ে পর্যালোচনা করছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনি আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়। সেই হিসাবে আগামী ১৪ মের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More