গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ৩জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, জামাল হোসেন এবং পৌরসভার আরামবাগ এলাকার আসশাফ আলীর মেয়ে আমেনা খানম (১৪)।
আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের ব্যক্তিদের অবস্থা স্থিতিশীল। ঘটনার ফলে ভোটকেন্দ্রের মূল ফটক আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে।
তিনি বলেন. বিস্ফোরণে দায়িত্বরত ২ আনসার সদস্য এবং ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসআই আরও বলেন, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
এসএ