বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ভূমিকম্পের থেকে উদ্বারকৃত ‘অলৌকিক শিশু’ মাকে ফিরে পেল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল সেই শিশুটি। শিশুটি ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিল। ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর কোনোক্রমে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এই ঘটনাকে ‘মিরাকল’ বলে আখ্যা দিয়েছিলেন সকলেই। ফলে ‘অলৌকিক শিশু’ নামেই খ্যাতি কুড়িয়েছিল শিশুটি।

ভূমিকম্পের ঘটনায় শিশুটি উদ্ধারের পর জানা গিয়েছিল তার মা মারা গেছে। কিন্তু শেষ পর্যন্ত সকলকেই আশ্বস্ত করে সুখবর দিলেন ইউক্রেনের মন্ত্রী আন্তন জেরাশ্চেঙ্কো। সম্প্রতি একটি টুইট করে তিনি জানান, শিশুটির মা বেঁচে রয়েছেন। অন্য একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। উদ্ধার হওয়ার পর সেই শিশুর ছবি এবং এখন মায়ের কোলে তার ছবিও পাশাপাশি পোস্ট করেন তিনি।

ভূমিকম্পে অনেকেই তাদের স্বজনদের হারিয়েছেন। আত্মীয় পরিজনদের খুঁজে পেতে সহায়ক হয় ডিএনএ টেস্ট। আর সেই পরীক্ষার ফলেই শিশুটি ফিরে পেয়েছে তার মাকে। ৫৪ দিন একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকার পর অবশেষে মায়ের কোলেই ফিরে গিয়েছে তার সন্তান।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More