১৬
স্প্যানিশ লা লিগায় ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে ৩–২ গোল ব্যবধানে আটলেটিকো মাদ্রিদকে হারালো রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমভাগে দারুণ খেলেও পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর লড়াইয়ে মোড় বদল হলো বারবার।
শেষের বেশ খানিকটা সময় একজন কম নিয়েও খেলতে হলো তাদের। তবে লক্ষ্যে অবিচল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয়ের আনন্দে ভাসল আলভারো‘র শিষ্যরা।
গত সেপ্টেম্বরে প্রথম লেগের দেখায় আটলেটিকোর মাঠে ৫–২ গোলে বিধ্বস্ত হয়েছিলো রিয়াল।