রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন।

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন।

রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেলহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার শফিক আহমেদ পুত্র ব্যারিস্টার মাহবুব শফিক।

তিনি বলেন, লিভারজনিত সমস্যার কারণে গত ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।

এছাড়াও তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৩৭ সালের ১৬ জুলাই কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন শফিক আহমেদ। ১৯৫৮ ও ১৯৫৯ সালে তিনি যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৬৭ সালে কিংস কলেজ লন্ডন থেকে এলএলএম এবং লিংকনস ইন থেকে বারঅ্যাটল ডিগ্রি অর্জন করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More