বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

বেইলি রোডে আগুনে প্রাণহানির ঘটনায় নরেন্দ্র মোদির শোক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি।

শ‌নিবার (২ মার্চ) ঢাকায় ভারতীয় হাইক‌মিশন ফেসবুকে এক পোস্টে এ তথ‌্য জানায়।

হাইক‌মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা এক চি‌ঠিতে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি। তি‌নি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

চিঠিতে মোদি বলেন, এই দুঃখের সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা প্রধানমন্ত্রী এবং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More