শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বগুড়া–৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়া–৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান

বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তারেক রহমান পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

এদিন রাতে রিটার্নিং অফিসার ১৫০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করেন। তবে তিনি পোস্টাল ব্যালট ঘোষণা করেননি।

বিগত ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More