ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় চার্লসের অভিষেক হচ্ছে। তবে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের সময় কোহিনুর হীরা ব্যবহার করা হবে না। কয়েক মাস আগেই বাকিংহাম প্রাসাদ জানিয়ে দেয় এ কথা।
স্থানীয় সময় শনিবার (৬ মে) বেলা ১১টায় শুরু হবে অভিষেকের এ আনুষ্ঠানিকতা।
১০৫ ক্যারেটের এই হিরাটি পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ও আলোচিত হিরা। এই হিরার সাথে জড়িয়ে আছে মৃত্যু ও ধংসের ইতিহাস, জড়িয়ে আছে সৌন্দর্য। অনেক বিশ্লেষকের মতে মৃত্যু এবং বঞ্চনার কারনে এই কোহিনুর হিরাকে অভিশপ্ত বলা হয়। অনেক বার এই মূলবান হিরাটির হাত বদল হয়েছে।
ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো নথি পাওয়া যায়নি যেখানে এই হিরেটিকে অভিশপ্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে এই হীরার প্রত্যেক মালিকদের সাথে হওয়ার ঘটনার উপর ভিত্তি করে হিরাটিকে অভিশপ্ত বলা হয়। রানী ভিক্টোরিয়া এই কোহিনুর হীরা কে নিজের সম্পত্তি বানানোর পর ঘোষণা করেন ইংল্যান্ডের কোন রাজা এই হিরে ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র রাজার স্ত্রী বা কোন মহিলা এই হিরে ব্যবহার করতে পারবে। কারণ কোহিনূরের অভিশাপ শুধুমাত্র পুরুষ মালিকদের উপরে কাজ করে। সেইমতো ইংল্যান্ডের যখন কোন পুরুষ শাসক এসেছিলেন । তারা কখনোই এই হীরা টি ব্যবহার করেননি।
ব্রিটেনের ৪০তম রাজা এবং মা দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করছেন তিনি।
অনু/দীপ্ত সংবাদ