ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসন (দিরাই –শাল্লা) থেকে পরাজিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনির। তবে হারলেও বিজয়ী বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী‘র বাসায় গিয়ে তিনি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচিত প্রার্থী‘র দাউদপুরস্থ বাসায় গিয়ে শিশির মনির এ শুভেচ্ছা জানান।
শিশির মনির বলেন, ‘আমরা দুর্গম এ অঞ্চলের উন্নয়ন করব বলেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। আর আমি নির্বাচনকালে বক্তব্যে বলেছিলাম হেরে গেলেও জয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবো। আমি সেটাই করেছি।’
তিনি আরও বলেন, ‘এ দুর্গম অঞ্চলের উন্নয়নের জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–২ আসনে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী‘র সঙ্গে নির্বাচনি মাঠে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত প্রার্থী শিশির মনির।
এসএ