শনিবার, মার্চ ৭, ২০২৬
শনিবার, মার্চ ৭, ২০২৬

বাজারে পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রমজান ও ঈদ সামনে রেখে বাজারে পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

রমজান ও ঈদ সামনে রেখে বাজারে পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর শ্যামবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করেন।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে ন্যায্যমূল্য বজায় রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে কেউ যেন অবৈধভাবে পণ্য মজুদ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্যাস সংকট সমাধানে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More