শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বাগেরহাটে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাটের চিতলমারীতে এক কেজি গাঁজাসহ মিন্টু বিশ্বাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) গভীর রাতে উপজেলার খলিশাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিন্টু বিশ্বাস খলিশাখালী গ্রামের রুহিদাস বিশ্বাসের ছেলে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিন্টু বিশ্বাসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিন্টু বিশ্বাসের নিজ শয়ন কক্ষের খাটের নিচে বস্তায় কসটেপ দ্বারা মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চিতলমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামুন আহমেদ/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More