মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস আবারও চালু করতে সভা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিসের সম্প্রচার আবার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিনের নির্দেশে এ সভা করা হয়।

সভার সিদ্ধান্তের বিষয়ে মো. ছালাহ্ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে এ সভা ডাকার নোটিশ প্রকাশ করা হয়েছিল। নোটিশে সই করেন বেতারের পরিচালক শাহানাজ বেগম।

নোটিশে বলা হয়, ‘তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দফতরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।’

আরও বলা হয়, সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধানসহ সদর দপ্তর ও ঢাকায় ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) অনুরোধ করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More