শনিবার পর্দা উঠছে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের। ২০ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ মার্চ। টুর্নামেন্টে সব মিলিয়ে হবে ৫৫ ম্যাচ।
উদ্বোধনী দিনে রয়েছে তিন ম্যাচ। শুরুটা সকাল সাড়ে ১১টায়, শ্রীলঙ্কার কলম্বো‘তে, পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে।
নিরাপত্তা‘র ইস্যুতে বাংলাদেশ না খেলায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। টুর্নামেন্টের হট ফেভারিট স্বাগতিক ভারত, ম্যাচ খেলবে আইসিসি‘র সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ওয়াংখেড়েতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
যদি পাকিস্তান টুর্নামেন্টের ফাইনালে ওঠে, সেক্ষেত্রে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। তা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।