বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

বলপূর্বক হরমুজ প্রণালি খোলার পদক্ষেপ ‘অবাস্তব’: ম্যাক্রোঁ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বলপূর্বক হরমুজ প্রণালি খোলার জন্য সামরিক অভিযান চালানো হবে একটি ‘অবাস্তব’ পদক্ষেপ।

ইরান যুদ্ধের প্রভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সামরিক শক্তির মাধ্যমে প্রণালিটি পুনরায় সচল করার মার্কিন প্রস্তাবকে ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, বলপূর্বক হরমুজ প্রণালি খোলার জন্য সামরিক অভিযান চালানো হবে একটি ‘অবাস্তব’ পদক্ষেপ।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে এমন কথা বললেও ফ্রান্স এটি সমর্থন করে না।

ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, যারাই এই প্রণালি খুলতে যাবে তারাই ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে এবং এতে পরিস্থিতি আরও জটিল হবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, হামলা চালিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচির সমস্যার সমাধান হবে না। কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে সমাধান না খুঁজলে কয়েক মাস বা বছরের মধ্যে পরিস্থিতি আবার খারাপ হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More