৩
ফের মা হওয়ার পথে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শোনা যাচ্ছে, চিত্রনায়ক শাকিব খানের দ্বিতীয় সন্তান জন্ম দিতে শীঘ্রই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন এই নায়িকা।
২০২৪ এর শেষের দিকে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে শাকিব খানের সাথে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে। অনেকেই বলতে শুরু করেন শাকিব–বুবলী ফের এক হতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই নায়িকা।