রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ফুল নিয়ে নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নাহিদ ইসলামে বাসায় যান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More