রাজধানীর নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।আগুন প্রায় নিয়ন্ত্রণে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদ আসেনি।
এসএ