মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর যাবেন।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৭ এপ্রিল যশোর যাওয়ার কথা রয়েছে।

সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির জানান, খুলনা বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর শিডিউল আছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি যশোর জেলার শার্শা উপজেলার উলাসীযদুনাথপুরখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খাল খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশীযদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More