শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

‘পেন বাংলাদেশ’ নতুন সভাপতি সামসাদ, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লেখক ও সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন ইন্টারন্যাশনাল’এর বাংলাদেশ শাখা ও ‘পেন বাংলাদেশ’এর ২০২৫ সালের নবনির্বাচিত কমিটিতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবি জাহানারা পারভীন।

শনিবার (১২ জুলাই) সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এ কমিটি ২০২৫২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সহসভাপতি পদে পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও শামীম রেজা; যুগ্ম সম্পাদক পদে হামিম কামরুল হক ও মহসিন হাবীব; কোষাধ্যক্ষ পদে লাভলী তালুকদার; প্রচার সম্পাদক পদে শরাফত হোসেন এবং অফিস সম্পাদক পদে জাহিদ সোহাগ নির্বাচিত হয়েছেন।

পেন বাংলাদেশ’ ২০২৫ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিরা পারভীন, মুহাম্মদ মহিউদ্দিন, সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস ও ওয়াসীম পলাশ।

উল্লেখ্য, ‘পেন বাংলাদেশ’ বিগত কমিটি সভাপতি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ। সাধারণ সম্পাদক ছিলেন কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন।

প্রসঙ্গত, দেশ ভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনাল শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More