মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

পেট্রোল পাম্পে তেলের সংকট নিয়ে যা বললেন জ্বালানি মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহের কোন যৌক্তিকতা নেই।

তিনি বলেন, আমিও জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহবান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিবেন না, সেক্ষেত্রে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।

মন্ত্রী জানান, আমরা পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছি। আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব।

তিনি বলেন, গত বছর থেকে কিন্তু এই বছর আমরা ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করছি।

মন্ত্রী বলেন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। সে সময় আমাদের যে ডিপোগুলো আছে ডিপুগুলো বন্ধ ছিল। সেজন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয় নাই। এজন্য হয়তোবা পেট্রোল পাম্প গুলোতে তেলের সল্পতা থাকতে পারে।

তিনি বলেন, তবে আজকে সকাল থেকে আবার ডিপো গুলো চালু হয়ে গেছে। পেট্রোল পাম্প তেল পাবে। তেলের জন্য পেট্রোল পাম্প গুলোতে লাইন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।

তিনি বলেন, আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহবান জানাবো যে, আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করে অযথা অস্থিরতা তৈরি করবেন না। প্রয়োজনের বেশি তেল নিলে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।

মন্ত্রী বলেন, তেল আছে আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নিবেন না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আশা করি এ সমস্যার সমাধান করতে পারব। তেল নিয়ে কোন সংকট হবে না।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More