নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ মরণোত্তর পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রায়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার (৮ মার্চ) সকালে রাজধানী ওসামানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কার তুলে দেন।
রাষ্ট্রপতি‘র হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়া‘র নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে—
১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী
২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
৩. সফল জননী নারী
৪. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী
৫. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী
এসএ