মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পিটার হাসকে পেটানোর হুমকি আ.লীগ নেতার

Avatar photoরুনা আনসারী, বিভাগীয় প্রধান, চট্টগ্রাম

এবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিলেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

সোমবার (৬ নভেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ হুমকি দেন।

পরে তার দেয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সমাবেশে পিটার হাসকে উদ্দেশ করে তিনি বলেন তুই হইলি বিএনপির ভগবান। এমন পিটা পেটাবো, বাঙালি কী রকম দুষ্টু জানিস না? তোদের আমেরিকা স্বাধীনতাসংগ্রামের সময়ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল। তোদের হয়তো আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নেই। বিএনপির দালালি করতে পারবি। কিন্তু আমাদের একটা ক্যাশও ছিঁড়তে পারবি না

এর আগে ইভিএম নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসেন চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

 

রুনা আনসারী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More