সোমবার, মার্চ ২৩, ২০২৬
সোমবার, মার্চ ২৩, ২০২৬

পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (২৩ মার্চ) সকালের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং ওপেনার পারভেজ হোসেন ইমন।

লেগ স্পিনার রিশাদ হোসেন ও তারকা ওপেনার তানজিদ হাসান তামিম মঙ্গলবার পাকিস্তানের বিমান ধরবেন। আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে তিনটি করে ওয়ানডে এবং টিটোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

এ জন্য পিএসএলে দল পাওয়া ছয় ক্রিকেটারকে কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। টুর্নামেন্টটির জন্য রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More