মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র শবে বরাত আজ। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র এ রাত।

পবিত্র শবে বরাত আজ। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র এ রাত।

হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। শবে বরাত ফারসি ভাষার শব্দ। ‘শব’ অর্থ রাত। আর ‘বরাত’ শব্দের অর্থ, মুক্তি, শান্তি, সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত মানে সৌভাগ্য রজনী

পবিত্র শবে বরাত সম্পর্কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহ মধ্য শাবানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তাঁর সৃষ্টিজগতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন।’ (ইবনে হিব্বান, হাদিস : ৫৬৬৫)

ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে ‘লাইলাতুল বরাত’ উপলক্ষে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদনা’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি। তাই কাল সব সরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More