১০৯ রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি ঘাটে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে মরদেহের নাম–পরিচয় জানা যায়নি।
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি ঘাটে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে মরদেহের নাম–পরিচয় জানা যায়নি।
এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জাগো নিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।