ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন‘কে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র হস্তান্তর করেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে।
এসএ