সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

‘নেতানিয়াহুর অবস্থা স্পষ্ট নয়, জীবিত থাকলে তাকে হত্যার জোরালো পদক্ষেপ অব্যাহত থাকবে’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নেতানিয়াহু

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী যদি এখন জীবিত থাকে তাহলে তাকে খুঁজে বের করার ও হত্যার পদক্ষেপ জোরালোভাবে অব্যাহত রাখা হবে।

ইরানের মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের শিল্প পল্লীগুলোর শহীদ শ্রমিকদের মজলুম রক্তের বদলা নেয়ার প্রথম পদক্ষেপ হিসেবে অপরাধী সন্ত্রাসী মার্কিনইসরায়েলি অবস্থানগুলোতে সত্যপ্রতিশ্রুতিঅভিযানের আওতায় বিভিন্ন ধরনের হামলার ৫২তম জোয়ার সম্পন্ন করা হয়েছে হে জাইনাব কুবরা সা.’ শীর্ষক প্রতীকী শ্লোগান উচ্চারণের মধ্য দিয়ে। এইসব জোরালো ও বিধ্বংসী হামলায় ইসরায়েলি অবস্থান বা টার্গেটগুলো ছাড়াও পারস্য উপসাগরীয় অঞ্চলে ৩টি মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, ইরানের ভারী ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে তেলআবিবসহ ইসরায়েলের নানা এলাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ইহুদিবাদী ইসরায়েলি সংস্থাগুলো স্বীকার করেছে এবং অ্যাম্বুলেন্সগুলোর বিপদসংকেত বা সাইরেনের আওয়াজ ক্রমাগত শোনা যাচ্ছে বলে এই সংস্থাগুলো উল্লেখ করেছে।

আইআরজিসির এই বিবৃতিতে আরও বলা হয়েছে ইরাকের ইরবিল প্রদেশে অবস্থিত আলহারিরঘাঁটিসহ ৩টি মার্কিন বিমান ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিধ্বংসী আঘাতে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া অন্য দুই মার্কিন বিমান ঘাঁটি হল আলী আস সালেমআরিফজান

এই বিবৃতির শেষাংশে এসেছে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়, সম্ভবত সে ও তার পরিবার ইসরায়েল থেকে পালিয়ে গেছে যা ইসরায়েলিদের নড়বড়ে ও সংকটাপন্ন অবস্থা তুলে ধরছে। আর যদি ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী যদি এখনও জীবিত থাকে তাহলে তাকে খুঁজে বের করার ও হত্যার পদক্ষেপ জোরালোভাবে অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More