সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে: টিআইবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেছেন, এটি ছিল সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, যদিও আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল এবং ভোট প্রতিহত করার অঙ্গীকার করেছিল, তবুও দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অধিকাংশ তৃণমূল কর্মী বিভিন্ন দলের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাদের বেশিরভাগই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বা অন্যান্য দলকে ভোট দিয়েছেন। সেই অর্থে এই নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক।

. ইফতেখারুজ্জামান বলেন, দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনকে অবৈধ ঘোষণা করলেও, তাদের বিপুলসংখ্যক তৃণমূল পর্যায়ের কর্মী ও সমর্থক ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি। এমন কিছু ঘটেনি যা থেকে বোঝা যায় যে— নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More