বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

নারায়ণগঞ্জ-৩: নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভোট কারচুপি করার অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম।

এজেন্ট বের করে দেওয়া ও ভোট কারচুপি করার অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন নারায়ণগঞ্জ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মেঘনা শিল্ল এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

অধ্যাপক মো. রেজাউল করিম অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং প্রকাশ্যে জাল ভোট দেওয়া হচ্ছে।

এছাড়া ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন এই প্রার্থী।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২ হাজার ২৯০, নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More