শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পাবনা ১: নিজামীপুত্র নাজিবুর রহমান বিপুল ভোটে বিজয়ী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসনে নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা(সাঁথিয়া ও বেড়া) আসনে জামায়াতে ইসলামী প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী,ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষপ্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।

পাবনা১ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩। ৯৪টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন মোট ৭০.৬৩ শতাংশ ভোটার।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকপ্রার্থী বিজয়ী হয়েছেন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More