ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার মাত্র ৩ দিন আগে ঢাকা–১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন
পোস্টে মান্না লিখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা–১৮ এবং বগুড়া–২ (আসন) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
‘ঢাকা–১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে ৭টি থানা এবং সাড়ে ৬ লক্ষের মত ভোটার এখানে।’
তিনি আরও লিখেন, ‘নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা–১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দু:খ প্রকাশ করছি।’
উল্লেখ্য, ঢাকা–১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বগুড়া–২ আসন থেকে লড়বেন মাহমুদুর রহমান মান্না।
এসএ