শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন: গাজীপুরে শুটিং স্পট ও রিসোর্ট বন্ধ ৪ দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট ৪ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জিএমপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট ৪ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জিএমপি পক্ষ থেকে এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইন ২০১৮এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনী এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।

এতে আরও বলা হয় উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, নির্বাচনের সময়ে অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি এড়াতে এবং ভোট কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার জানান, গাজীপুরে ছড়িয়ে ছিটিয়ে বহু হোটেল, রিসোর্ট, শুটিং স্পট রয়েছে। নির্বাচন সময়ে সব স্থানে লোকসমাগম হলে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতে পারে তাই নির্বাচনেত আগে ২ দিন ও পরে ২ দিন এগুলো বন্ধ করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More