শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির নির্বাচনি ইশতেহারে যা যা আছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনি ইশতেহারের স্লোগান হলো ‘সবার আগে বাংলাদেশ

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনি ইশতেহারকে ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে। এতে মোট ৫১টি দফা বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ৫ বছরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এর আগে, পবিত্র কোরআন তেলাওয়াত আর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএনপি নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে স্বাগত ভাষণ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা।

উল্লেখ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। আর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আ. লীগ সরকারের অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি।

এক নজরে দেখে নিন বিএনপির নির্বাচনি ইশতেহার—

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More