বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

‎নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‎নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন ধরনের সংসয় শঙ্কা নেই, কোন রকমের ট্রমা নেই। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি, ডগ স্কোয়াট ও ড্রোন থাকবে। আশাকরি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হব।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, এবারের নির্বাচনের সময় মোট ৭দিন বিশেষ করে ভোটের আগে ৪দিন ও ভোটের পরে ২দিন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা মাঠে থাকবে। এরমধ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, কোষ্টগার্ড, আনসার ও নৌবাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

খুলনার বিভাগীয় কমিশনার মো. মোকতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি রাজশাহীর উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন।

ইয়াসীন আরাফাত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More