বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

‘নিজের নাম উর্দুতে, অথচ ইনকিলাব স্লোগানে তার রক্তক্ষরণ হয়’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সরকারের একজন মন্ত্রীকে ইঙ্গিত করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, 'নিজের নাম উর্দুতে রেখে স্লোগানের ভাষা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর।'

সরকারের একজন মন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘নিজের নাম উর্দুতে রেখে স্লোগানের ভাষা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “ভাষার মাসে আমরা আগে দেখতাম, ভাষা নিয়ে সবচেয়ে বেশি চুলকানি থাকত আওয়ামী লীগের। কিন্তু এখন আমরা দেখতে পাই, বিএনপিও ঠিক একই কাজ করছে। কিছুদিন আগে বিএনপির এক মন্ত্রী বলেন– ‘ইনকিলাব জিন্দাবাদউর্দু শব্দ। তাহলে তাদের যে স্লোগান, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, এখানে জিন্দাবাদও তো উর্দু শব্দ।

তিনি আরও বলেন, “’ইনকিলাব জিন্দাবাদস্লোগান দিলে নাকি তার রক্তক্ষরণ হয়! অথচ মজার বিষয় হলো, সেই মন্ত্রীর নিজের নামের তিনটি শব্দের একটিও বাংলা নয়, বরং সেগুলোও উর্দু বা ফারসি উদ্ভূত শব্দ। নিজের নাম উর্দুতে রেখে স্লোগানের ভাষা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর।

বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘নতুন সরকারের ভেতর একটি পক্ষ আওয়ামী লীগকে ‘রিকনসিলিয়েশন’এর দোহাই দিয়ে পুনরায় রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা করছে। বিএনপি হয়তো মনে করছে এর মাধ্যমে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু তারা একটি বড় ফ্যালাসির (ভ্রান্ত ধারণা) মধ্যে বাস করছে।

আওয়ামী লীগকে বিষধর সাপের সাথে তুলনা করে তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে সাপের মতো। তাকে অসুস্থ অবস্থায় দুধকলা দিয়ে বড় করলে সে আপনার পোষ মানবে না, বরং সুস্থ হয়ে আপনাকেই প্রথম ছোবল মারবে।

বিএনপির অতীত রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, এই একই ভুল বিএনপি আগেও দুইবার করেছে। প্রথমবার জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলেও তারা শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছিল। যার চূড়ান্ত পরিণতি হিসেবে পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপিকেই রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে।

আসিফ মাহমুদ আক্ষেপ করে বলেন, “বিএনপি যখন নিপীড়িত ছিল, তখন আমরা এবং দেশের সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু বারবার একই ভুল করলে তাদের আসলে শিক্ষা হওয়া উচিত। আওয়ামী লীগ ফিরে এসে যেদিন আবারও তাদের ছোবল মারবে, সেদিন হয়তো আজকের এই সতর্কবাণীগুলো তাদের মনে পড়বে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More