বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

নিউক্যাসলের জালে ৭ গোল করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিউক্যাসলের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের জালে ৭ গোলের জয়ে শেষ আটে উঠলো স্প্যানিশ জায়ান্টরা। এদিকে, বড় জয়ে পরের ধাপ নিশ্চিত করলো লিভারপুল। বায়ার্ন ছন্দে রিতিমত বিধ্বস্ত হলো আটালান্টা। এগিয়ে চলার পথে ইউরোপ সেরার মঞ্চে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন।

আক্রমণের বিপরিতে পাল্টা আক্রমণ, গোলের জবাবে গোলপ্রথমার্ধে লড়াই হলো জমজমাট। দুবার পিছিয়ে পড়ে সমতা ফিরলো নিউক্যাসল ইউনাইটেড। বিরতির পর অবশ্য লড়াইটা হয়ে গেলো একপেশে। তাতে বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো বার্সেলোনা। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে ক্যাম্প ন্যুতে ৭২ গোলে জিতে লক্ষ্য পূরণ করলো হান্সি ফ্লিকের শিষ্যরা।

রাফিনিয়া ও মার্ক বের্নালের গোলে বার্সেলোনা দুইবার এগিয়ে যাওয়ার পর, দুবারই সমতা টানেন অ্যান্থনি এলাঙ্গা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে আবার দলকে এগিয়ে নেন লামিনে ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্মিন লোপেসের লক্ষ্যভেদের পর, জোড়া গোল করেন রবের্তো লেভানডোস্কি। এরপর নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। পুরো ম্যাচে প্রায় ৬৩ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখতে পারে স্প্যানিশ জায়ান্টরা। আর নিউক্যাসলের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিলো।

এদিকে, অ্যানফিল্ডে ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলা লিভারপুল, গালাতাসারাইয়ের জালে দিয়ে চার গোল। তাতে দুই লেগমিলিয়ে ৪১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো আর্না স্লটের শিষ্যরা। প্রথমার্ধে ডমিনিক সোবোসলাই স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে জালের দেখা পান উগো একিটিকে, রায়ান গ্রাভেনবার্চ ও মোহামেদ সালাহ। চলতি আসরে গালাতাসারাইয়ের বিপক্ষে তিনবারের দেখায় এই প্রথম জয়ের দেখা পেলো অলরেডস।

প্রথম লেগের বিশাল জয়ে পরের ধাপে এক পা দিয়েই রেখেছিলো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফিরতি দেখায়ও আটালান্টাকে গোল বন্যায় ভাসালো তারা। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের জোড়া গোলে জার্মান চ্যাম্পিয়নদের জয় ৪১ গোল ব্যবধানে। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে তাদের অন্য দুই গোলদাতা লেনার্ট কার্ল ও লুইস দিয়াস। দুই লেগ মিলিয়ে জয়ের ব্যবধান ১০২ গোল। প্রথম লেগে তারা জিতেছিলো ৬১ ব্যবধানে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More