সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলে রিট করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রিট করেন ঢাকা১১ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ। রিটে নির্বাচন কমিশন সচিব, রিটানিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন।

বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

নাহিদ ইসলাম ঢাকা১১ আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮,৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত। আসনে মোট ভোটার চার লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার দুই লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন।

আসনটিতে নাহিদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেনবিএনপির এম এ কাইয়ুম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির (জাপা) শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

ইতিপূর্বে ঢাকা১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ ইসলাম। সেটি খারিজ হলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন এনসিপির এই আহ্বায়ক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More