সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার খবর নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২৬ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট দেন এই এনসিপি নেতা। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টটি কুমিল্লা(দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে লিখেন।

পোস্টে পাটওয়ারী লিখেন— ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

এছাড়াও পোস্টটির মন্তব্যের ঘরে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লিখেছেন, ‘২৪ এর হত্যাকাণ্ড ও শহিদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More