রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬

আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই: জাইমা রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে’— বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান।

আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে’— বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, নারীদেরকে উঠে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহায়তা ও প্রশিক্ষণের সুযোগ করে দিতে হবে। সব দলকে এই দায়িত্বটা নিতে হবে।

জাইমা রহমান বলেন, পলিসি মেকিং লেভেলে নারী না থাকলে পলিসি প্রণয়নেভূমিকা রাখতে পারবেন না। রাজনীতিতে নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী রাজনীতিবিদদের ধারাবাহিকতা না থাকলে নারীরা হারিয়ে যায়। কাজেই নারী রাজনৈতিক কর্মী তৈরিতে পাইপলাইনের দিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগসুবিধা থাকে, কিন্তু নারীদের ওইভাবে দেয়া হয় না। সব ছেলেরা করবে এমন নয়, নারীদের সংযোগও থাকতে হবে।’

জাইমা রহমান মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করে নেওয়াটা পুরুষের জন্য সহজ হলেও নারীদের জন্য কঠিন। সেই কারণেই নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা নেওয়া প্রয়োজন। 

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More