শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নতুন ইন্টারনেট প্যাকেজ ঘোষণা দিলো বিটিসিএল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)

রবিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

এতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতি ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন; যা অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

দ্রুতগতি ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করে দেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস ‘সুলভ৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস ‘সুলভ১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী৫০’, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী১০০’ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।

একইসঙ্গে ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ‘সুলভ৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী১৩০’, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস ‘সুলভ৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী১৫০’ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্যাকেজ আপগ্রেড গ্রাহকদের জন্য আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More