বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির সম্ভাবনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গত কয়েক দিনের গুমোট আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিলতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দিনের বেলা পশ্চিম বা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসবে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More