মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নবনির্বাচিত বিএনপি সরকারের আমলেও কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর এটি। বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, আজ পল কাপুরের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল বুধবার থেকে তিনি ব্যস্ত সময় পার করবেন।

খসড়া সূচি অনুযায়ী, বুধবার সকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার দিন শুরু হবে। এদিন তিনি পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More