বাংলাদেশে এসেছেন ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম রমজানের ইফতারে অংশ নেবে এবং ক্যাম্পের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখবে।
কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে অন্তত একটি বিদ্যালয় পরিদর্শনের সম্ভাবনা রয়েছে প্রতিনিধি দলের।
রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে তিনি শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।