শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

আগামী ৫ বছর আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার: হাসনাত আবদুল্লাহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আগামী ৫ বছরের জন্যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন বলে মন্তব্য করেছেন হসনাত আবদুল্লাহ।

আগামী ৫ বছরের জন্যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সফল হতে পারবো না বলে মন্তব্য করেছেন কুমিল্লা৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের ভক্তবৃন্দের ২১তম পূনর্মিলনঅনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্প্রীতি অভিন্ন থাকবে। ধর্মবর্ণগোত্র আমার কাছে প্রাধান্য পাবে না। নাগরিক হিসেবে সকলকে সমানভাবে সেবা প্রদান অব্যাহত রাখব।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার দায়িত্ব শুধুমাত্র মুসলমানদের না, সকল ধর্মের মানুষের জন্য। সকলের প্রতি আমার সমান দায়িত্ব।

তিনি আরও বলেন, আগামী ৫ বছরের জন্যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সফল হতে পারবো না।

আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘএর সকল ভক্তবৃন্দের উদ্যোগে সত্য সেবা ধর্ম স্লোগানসামনে রেখে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More