মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

তীব্র দাবানলে পুড়ছে কানাডার পশ্চিমাঞ্চল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তীব্র দাবানলে পুড়ছে কানাডার পশ্চিমাঞ্চলকানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশ। দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুরো পশ্চিমাঞ্চল জুড়েই দাবানল ছড়িয়ে পড়েছে।

রবিবার (৭ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ। ইতোমধ্যেই প্রায় ২৫ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন। ওই অঞ্চলে শতাধিক ছোটবড় দাবানল ছড়িয়ে পড়েছে। এদিকে এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই শহরে ৮ হাজারের বেশি মানুষের বসবাস।

আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ বলেন, ১০০টিরও বেশি দাবানলের মুখোমুখি হয়েছে আলবার্টা।

ড্যানিয়েল স্মিথ বলেন, উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দাবনলে ‘জ্বালানির’ মতো কাজ করছে এবং এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। এছাড়া প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে তিনি জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটারপশ্চিমে ড্রেটন ভ্যালি এবং শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক। সেখানে ২০টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

পরিস্থিতি বিবেচনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাংকার আনা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More